শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁ সীমান্তে ১০ জনকে পুশইন করল বিএসএফ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছাকাছি এলাকায় তাদের বাংলাদেশে পাঠিয়ে দিলে বিজিবির সদস্যরা আটক করেন।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আটকদের মধ্যে দুজন পুরুষ ও আটজন নারী রয়েছেন।  তারা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকায় ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই শহরে যান তারা।  পুরুষরা সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন এবং নারীরা বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।  পরবর্তীকালে তাদের ভারতীয় গোয়েন্দা পুলিশ (সিআইডি) আটক করে।

পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের বিজিবির হাতে হস্তান্তর না করে অবৈধভাবে সীমান্ত পিলার ২৫৬/৭-এস দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।
আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ভোরের আকাশ/জাআ

সীমান্তবিএসএফনওগাঁ

শেয়ার করুন: