বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ রানা, সম্পাদক আরিফুল ইসলাম

টাঙ্গাইলের বাসাইল রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জনি (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো. নাসির মিয়া ( দৈনিক ভোরের আকাশ), ক্রীড়া সম্পাদক সাগর মিয়া (দৈনিক ইনকিলাব), সাহিত্য সম্পাদক নাছির আহমেদ (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (বাসাইল নতুন সংবাদ ডট কম)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন—মো. রুবেল মিয়া (বাংলা টিভি), শরিফুল ইসলাম মিয়া (দৈনিক দিনকাল), মিলন ইসলাম (দৈনিক আজকের টেলিগ্রাম), মো. হাসান মিয়া (দৈনিক ভোরের কন্ঠ) এবং মো. জাকির হোসেন (টাঙ্গাইল সমাচার)।
বাসাইল রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বর্তমান সহ-সভাপতি ছানোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী খান ও আখতারুজ্জামান রিপনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভোরের আকাশ/সু.পা