শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে মান্তা সম্প্রদায় ও জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বরিশালে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ হতে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ মে ) দুপুর ১২টার সময় বরিশাল সদর উপজেলা প্রশাসন ও  সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুল হাসান, পরিচালক, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগ, বরিশাল, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ ফরিদা সুলতানা, বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন।

অনুষ্ঠান শুরুতেই উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ জেলেরা।
প্রধান অতিথি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, সরকার আপনাদের জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে। জেলেদের মাঝে চাল, নানা প্রশিক্ষণ চালু করেছে। মান্তা বা জেলেরা আমাদেরই একটি অংশ। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যেনো আপনাদের কল্যানে কাজ করতে পারে।

আরও পড়ুন

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

উপজেলা নির্বাহী অফিসার  ( ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা বলেন,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ হতে বিরত থাকা জেলে ও মান্তা সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই খাদ্য সামগ্রী ৬শ জেলে পরিবার পাবে। জেলেদের জন্য ইতিমধ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বর্তমানে বেশিভাগ মান্তা সম্প্রদায়ের সদস্যরা জেলে হিসাবে নিবন্ধিত হয়েছে। তারাও এই সমাজের একটি বড় অংশ হিসাবে রয়েছে।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন, আমরা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী ১২কেজি আটা, ৮কেজি ডাল, ৪কেজি চিনি, ৪ কেজি লবন, ১৬ কেজি আলু ও ১০লিটার তেল বিতরণ করা হবে।  প্রায় ৬শ নিবন্ধিত জেলেদেরসহ মান্তা সম্প্রদায় মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জেলেদের মাঝে সুন্দর ভাবে বন্টন করা হবে।

ভোরের আকাশ/আ.র

খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করুন: