সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ রোববার (২২ মার্চ) বিকালে সাতকানিয়াস্থ একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি ও কালের কন্ঠ, দৈনিক আজাদী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন, ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা। নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু(দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ(জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ(দৈনিক বাংলা/একুশে পত্রিকা)।
কার্যনির্বাহী কিমিটির সদস্যরা হলেন- মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর(দৈনিক সমকাল/দি ক্রাইম) ও মনজুর আলম(দৈনিক নয়াদিগন্ত)।
নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের সাতকানিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
ভোরের আকাশ/এসএইচ