শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদীখানে দু'গ্রুপের সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, গরুর হাটের ইজারা ও বালুচর বাজারের বণিক সমিতির  নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধসহ  আহত হয়েছে অন্তত ১০ জন।

সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সকাল দশটায় উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় বাউল গ্রুপ ও সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর  হাটের ইজারা, বালুচর বাজারের বণিক সমিতির নির্বাচন ও এলাকার  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে  শহীদ বাউল গ্রুপ ও খোকন সরকার গ্রুপের  মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকাল দশটায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে শাকিল সরকার (২৭) আসফাক সরকার (৪৮)ও হ্রদয় সরকার (২৫) নামে তিনজন টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত টেটাবিদ্ধ  তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

কক্সবাজার সমুদ্রপাড়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ইকো রিসোর্ট

বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আদিপত্যকে কেন্দ্র করে মারামারি হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাউল ও সরকার গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আাকাশ/এনউব

টেটাবিদ্ধসহ আহত ১০

শেয়ার করুন: