শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবপুরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবপুরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
শিবপুরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নরসিংদীর শিবপুরের ব্রাহ্মন্দী গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় ধর্ষকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) রাতে শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- অভিযুক্ত ধর্ষক আব্দুল মান্নান (৫০) এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী হানিফা মেম্বার। তাদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০ বছর বয়সী বুদ্ধী প্রতিবন্ধী এক নারীকে প্রতিবেশী আব্দুল মান্নান ধর্ষণ করে।

এ ঘটনা মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে বিজ্ঞাসাবাদ করলে সে আব্দুল মান্নান জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায়।

এলাকায় এ ঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী হানিফা মেম্বার টাকার বিনিময়ে ধর্ষিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করে এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য হুমকি ধমকি দিতে থাকে।

বিষয়টি মিমাংসা করে দেয়ার মিথ্যা আশস দিয়ে থানা ও কোর্ট কাচারিতে যাওয়া থেকে বিরত রাখে। পরে পরিবারের লোকজন বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক একটি মামলা রুজু করেন এবং আসামী গ্রেপ্তারে অভিযান পরিচালন করে অভিযুক্ত ধর্ষক আব্দুল মান্নান এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী হানিফা মেম্বারকে গ্রেপ্তার করে।

ধর্ষণকারী আব্দুল মান্নান শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং হানিফা মেম্বার একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে বেশ কিছুদিন ঘটনাটি কেউ জানতে পারেনি। কিন্তু তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পায়। পরে স্থানীয় এক মেম্বার হানিফা বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য পরিবারের উপর চাপ প্রয়োগ করে। চাপের কারণেও ৮/১০ দিন পরিবারের সদস্যরা কোথাও আইনী আশ্রয় নিতে পারেনি। পরে স্থানীয় একজনের সহযোগীতায় পরিবারের সদস্যের অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত মামলা নেই এবং আসামীদের গ্রেপ্তার করি।

ভোরের আকাশ/জাআ

বুদ্ধি প্রতিবন্ধীধর্ষণ

শেয়ার করুন: