শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী (ছাত্রদল) সাভার থানা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামিরের নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫জুন) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের প্রধান সড়ক পাকিজা মোড়ে আয়োজিত এ আনন্দ

মিছিলে সাভার থানা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ-সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং দলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা কাজ করে যাবেন। একই সঙ্গে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

মিছিলে সাভার থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

আনন্দ মিছিলমোহাম্মদ তমিজ

শেয়ার করুন: