নড়াইলে সাহিত্য আড্ডা ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠিত

নড়াইলে কবি, সাহিত্যিকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সাহিত্য আড্ডা ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠিত হয়।
নড়াইল সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান (ইনচার্জ) মো: মাসুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ড. মো: ছায়েম আলী খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার গুহ, চারণ কবি অধ্যক্ষ মো: রওশন আলী, চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম আকরাম শাহীদ চুন্নু। আলোচনা সভা শেষে স্থানীয় ঐতিহ্য লোকজ সংস্কৃতির অংশ হিসেবে ‘অষ্টক গান’ অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এনউব