শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‎পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  (১০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সম্মেলনে মো. ফরিদ আহম্মেদ সভাপতি ও আ. রাজ্জাক হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।  উপজেলার চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়।

‎উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, এ্যাড আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লীন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল মঞ্জু সুমন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু মিয়া প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

ইন্দুরকানী উপজেলাদ্বিবার্ষিক সম্মেলন

শেয়ার করুন: