শিরোনাম
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

বগুড়ায় ‘দল অন্যরকম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাংস্কৃতিক সংগঠন ‘দল অন্যরকম’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বগুড়ায় দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি সপ্তম বছরে পদার্পণ করেছে। শহরের শহীদ টিটু মিলনায়তনে ‘শ্রাবণের ধারার সঙ্গে সুর-সংগীত-কবিতা-কথার উচ্ছ্বাসময় গানাবৃত্তি’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেল চারটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ বগুড়ার প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, টিএমএসএসের প্রধান নির্বাহী অধ্যাপক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকতসহ সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। পরে কর্নেট শিল্পী বিকাশের বাদনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলে এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া ড. নির্ঝর অধিকারী ও পৌষরাম সরকারের যৌথ পরিবেশনায় তবলা ও বাঁশির সহযোগে শাস্ত্রীয় সুর-তাল লহড়া এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী পড়শীর নৃত্য পরিবেশিত হয়।

সন্ধ্যায় ‘দল অন্যরকম’-এর মূল আয়োজন গানাবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে নজরুল বর্ষ উপলক্ষে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে গানাবৃত্তির পাশাপাশি স্বর্ণযুগের আধুনিক গান, মৌলিক গান, ফোক ফিউশন, লালন, ভাওয়াইয়া ও সুফি কাওয়ালি পরিবেশিত হয়।

গানাবৃত্তিতে অংশ নেন সোবহানী বাপ্পী, স্বর্গীয় তৌহিদ, সানাউর রহমান, অলক পাল, বায়েজিদ নিবিড়, রবিউল করিম, আমিরুল রকি, আল গালিব ও রাহুল স্মরণসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচ আলীম।

সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (সিআইডি) মোতাহার হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরিমল চন্দ্র দাসসহ অনেকে।

আরও পড়ুন

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

অনুষ্ঠানের উভয় পর্বে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দল অন্যরকম’-এর প্রধান উপদেষ্টা কালাম আজাদ। আয়োজনে সহযোগিতা করে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, ভোর হলো ও হিন্দোল একাডেমি।

‘দল অন্যরকম’-এর সদস্যসচিব সোবহানী বাপ্পী বলেন, দর্শকের উৎসাহ ও ভালোবাসা তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ সংস্কৃতির চর্চার মাধ্যমে আগামী দিনেও নতুন নতুন পরিবেশনা দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনউব

প্রতিষ্ঠাবার্ষিকী

শেয়ার করুন: