শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীর এ্যাড. কালিদাস বড়ালের ২৫তম মৃত্যুবার্ষিকী উদযাপিত

অরুণ কুমার সরকার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দক্ষিণবঙ্গের নন্দিত জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নিহত এ্যাডভোকেট কালিদাস বড়ালের (৪৩) ২৫তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় এই আয়োজন করে।

বুধবার সকাল আটটার দিকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ও শুভানুধ্যায়ীরা কালোব্যাচ ধারণ করে নিহত কালিদাস বড়ালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সবাই কলেজ হতে মৌন রেলি নিয়ে নিহত কালিদাস বড়ালের বাড়ির সমাধিতে যায় এবং পুষ্পস্তবক অর্পন করেন।  

তারপর কলেজের 'নগেন্দ্র-মধুমালা' অডিটরিয়ামে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান হয়। কখনো শোকসঙ্গীত, কখনো কবিতা, কখনো বক্তব্য ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নিহতের বড় ভাই একাধিকবার নির্বাচিত চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও নিহত কালিদাস বড়ালের ভ্রাতুষ্পুত্র এ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপি।

আরো বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মনিমোহন মন্ডল, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রঞ্জন কুমার পান্ডে, সহকারী অধ্যাপক রেবতী রঞ্জন মণ্ডল, প্রভাষক সমীর কুমার বাড়ৈ, সমাজ সেবক সভারঞ্জন গুহ, কলেজের অফিস সহকারী পলাশ কুমার মণ্ডল, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মুরাদ হোসেন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক কৌশিক ব্রত বিশ্বাস ও প্রভাষক মোঃ রিয়াজুল ইসলাম রহিম।  এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক রণজিৎ কুমার রায়, ব্রজেন্দ্রনাথ বড়াল, কৃষ্ণা রানী বিশ্বাস, প্রভাষক সুষেন চন্দ্র বিশ্বাসসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ২০০০ সালের ২০ আগষ্ট সকালে বাগেরহাটে সাধনার মোড়ে এ্যাডভোকেট কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করা হয়। তিনি ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদে সভাপতি, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। 

ভোরের আকাশ/জাআ

চিতলমারীমৃত্যুবার্ষিকী পালিতএ্যাড. কালিদাস বড়াল

শেয়ার করুন: