শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার কাজল (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩১মার্চ) সকাল সাড়ে ৯টায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম সংবাদকর্মীদের জানান পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিহত তাসলিমা  আক্তার কাজল ও তার স্বামী ইব্রাহীমের মধ্যে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। 

কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের/ ভিমের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাসলিমা আক্তার কাজলকে দেখতে পেয়ে তার শিশু কন্যারা চিৎকার শুরু করে।

 এসময় স্বামীও পাশের একটি ঘরে নাস্তা তৈরীর কাজে ব্যস্ত ছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, 'সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে হাসপাতাল  এসে  লাশটি দেখতে পাই।   গলায় ফাঁস দেয়ার আলামত পাওয়া গেছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। ময়না তদন্ত শেষে বিস্তারিত ঘটনার রহস্য জানা যাবে'।

ভোরের আকাশ/ র.ই

 

লাশ উদ্ধারমো. আল আমিন

শেয়ার করুন: