শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘জ্ঞানই শক্তি, আগামীর ভিত্তি’ এই স্লোগানে কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে কলেজ মোড়স্থ সরকারি লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক রিমি আক্তার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এসময় বক্তারা বলেন, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। একটি শিক্ষিত, সচেতন ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে নিয়মিত বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পাঠাভ্যাসে উৎসাহিত করতে গ্রন্থাগারকে আরও আধুনিক ও পাঠকবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ লেখক ও পাঠকরা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/ র.ই


 

গ্রন্থাগার দিবসজাকির হোসেন

শেয়ার করুন: