শিবালয়ে মাদকবিরোধী সভা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসাতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাতে এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় হাইস্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর হাজী আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, পিবিআই হেডকোয়ার্টার্সের ঢাকা বিভাগীয় পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান, শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ও এডঃ আবুল কালাম আজাদ ও রুপসাসহ উলাইল ইউনিয়নের শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় উলাইল ইউনিয়ন মাদকমুক্ত করতে গ্রাম ভিত্তিক শক্তিশালী মাদক বিরোধী কমিটি গঠন করে মাদকের কুফল সম্পর্কে প্রচার- প্রচারণা, মাদকাসক্তদের কাউন্সিললিং, চিকিৎসা, পূনর্বাসন এবং মাদক বিক্রেতা ও মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ, বর্জন,বয়কট ও আইনে সোপর্দ সংক্রান্ত বিষয় সহ মাদক মুক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়।
ভোরের আকাশ/ র.ই