শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ আয়োজনে রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ ও মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য আব্দুর রহিম বগরা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য আবুল কালাম আজাদ, মাহফুজ মন্ডল, প্রতিক ওমর, পলাশ খন্দকার, সুমন সরদার ও সানাউল হক শুভ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশকে মেধাশূণ্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেই অশুভ শক্তি এখনও তৎপর রয়েছে। তাই দেশের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে সভার শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

বগুড়াশহীদ বুদ্ধিজীবী দিবসআলোচনা সভা

শেয়ার করুন: