শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব  নামে এক যুবকের পা বিছিন্ন  হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জারুলিয়া ছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় ছাবের আহসদের ছেলে মো. তৈয়ব (৩৫)।

স্থানীয়রা জানান, বাংলাদেশে পণ্য পাচারের জন্য ওই যুবক মিয়ানমার সীমান্তের ওপারে যান। ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্যের নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। 

এসময় যুবকের  ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে বলে খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি জেনেছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: