গ্যাস সিলিন্ডারে দাম নিয়ন্ত্রণে শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন হাট বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া মুল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিলো অসাধু ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচ ব্যবসায়ীকে ৮৮ হাজার টাকা অর্থ দন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
রোববার (৪ জানুয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাইদুর রহমান। অভিযানে দুই খুচরা ব্যবসায়ী ও তিন ডিলারকে এ অর্থ দন্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাইদুর রহমান জানান, উপজেলার বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশী মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিলো অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি নজরে এলে রোববার দিন ভর উপজেলার বিভিন্ন হাটবাজার ও স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় বেশী মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে দুই খুচরা ব্যবসায়ী ও তিন ডিলারকে ৮৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যআহত থাকবে। কোন বাজার বা স্থানে সরকার নির্ধরিত মূল্যে চেয়ে বেশী মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির সংবাদ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সিলিন্ডার গ্যাস বিক্রেতারা সিন্ডিকেট করে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে। হঠাৎ করে বাড়িয়ে দেয় গ্যাসের মূল্য। সরকার নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকা মূল্যে প্রতি সিলিন্ডার বিক্রির কথা রয়েছে। উপজেলার বিভিন্ন হাটা বাজারে ১ হাজার ৪০০ থেকে ৪৫০টাকায় ১২কেজির সিলিন্ডার গ্যাস বিক্রি হতো। হঠাৎ তিন চার দিন যাবৎ সিলিন্ডার প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বাড়িয়ে ১৮০০ থেকে ২২০০ টাকা মূল্যে বিক্রি করতেছে ব্যবসায়ীরা। হঠাৎ এমন গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোগতাদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। বিষয়টি প্রশানের নজরে আসে। রোববার স্থানীয় প্রশাসন দিন ভর বিভিন্ন বাজার ও স্থানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে। এ সময় বেশী দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে পাচ ব্যবসায়ীকে ৮৮হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
ভোরের আকাশ/এসএইচ