শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়।

এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসন জানায়, খাস জমি ও ফসলি জমিতে অবৈধভাবে নির্মিত চিমনি ও চুল্লিসহ ইটভাটার পুরো স্থাপনাই ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দল পানি ছিটিয়ে কাঁচা ইট নষ্ট করে দেয়। পরিবেশ বিধিমালা না মেনে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বেচাকেনার অভিযোগ ছিল ভাটাটির বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।

স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।

প্রশাসন বলেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

দুমকি

শেয়ার করুন: