শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া ৪ আসনে বিএনপি নেতা শেখ সাদীর শোডাউন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পথসভা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাদী। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২৯ মিনিটের দিকে তিনি মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় এলাকায় পথসভা করেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, মো. ফজলুর রহমান সাবেক ছাত্রনেতা। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ নভেম্বর কুষ্টিয়া ৪ (কুমারখালী - খোকসা) আসনে মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। কিন্তু রুমীকে টিক্কা দিয়ে তোড়জোড় লবিং করে মনোয়ন পরিবর্তন করে নিজেকে প্রার্থী করার চেষ্টা করছেন শেখ সাদী। এই খবর নিয়ে শনিবার দুপুর একটার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ এই আসনের শেষ প্রান্ত খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় পৌছান শেখ সাদী।

এ সময় দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলেল বরণ করে নেন। পরে সেখান থেকে বিশাল গাড়িবহর ও পথসভা নিয়ে খোকসা উপজেলা শহর প্রদক্ষিণ করে কুমারখালী কাজীপাড়া মোড়ে এসে পথসভা শেষ করেন। সেখানে সমাপনী বক্তব্য রাখেন শেখ সাদী।

সরেজমিন কাজীপাড়া মোড়ে গিয়ে দেখা যায়, সকড়ের মাঝখানে ছাদখোলা গাড়িতে বক্তব্য রাখছেন শেখ সাদী। গাড়ির চারিদিকে হাজার হাজার নেতাকর্মী।

বক্তব্যে বিএনপি নেতা শেখ সাদী বলছেন, 'আজকের এই পথসভা, ৩১ দফা বাস্তবায়নের র‍্যালীতের আপনাদের ভালবাসায় আমি গর্বিত ও কৃতজ্ঞ। একটি জিনিস মাথায় রাখবেন, আমি যতদিন বাঁচব। আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আমি বার বার আসব। আমি শিক্ষা, ধর্মীয় ও চিকিৎসা ক্ষেত্রে অনেক অবদান রেখেছি।'

তিনি আরো বলছেন, 'ধানের শীষের বাইরে আমরা কেউনা। সামনের যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে। আপনারা সামান্য মন খারাপ করবেন না। যে নমিনেশন দেওয়া হয়েছে এটা একটা সম্ভাব্য। হয়তোবা সম্ভাব্য তালিকায় আমার নামটা আসেনি। আমি বিশ্বাস করি। সামরে ফাইনাল নাম আমারই আসবে। আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে র‍্যালি করেছি, আলোচনা করেছি, লিফলেট বিতরণ করেছি। আমাদের লক্ষ্য—ধানের শীষকে জয় করা। আমি আশাবাদী, যদি এই নমিনেশন কে পরিবর্তন করে আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, তাহলে কুমারখালী ও খোকসায় বিপুল ভোটে জয় নিশ্চিত হবে।

ভোরের আকাশ/জাআ

কুষ্টিয়াশোডাউন

শেয়ার করুন: