বাসাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া, কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ার বিদ্যমান পরিস্থিতি, গুণগত মান উন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধনের হার শতভাগে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উপজেলার ৬টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা