শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের প্রধান ঈদ জামাত এবারও জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। 

কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) পাঠান মো. সাইদুজ্জামান।

সভায় কমিটির সেক্রেটারি জেনারেল সালেহ আহমেদ সুলেমান বলেন, ঈদ জামাত আয়োজনের পাশাপাশি কমিটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

তিনি আসন্ন ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে নামাজের মাঠে প্যান্ডেল, ত্রিপল, ফ্যানসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানানো হয়। এ জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কমিটির নেতারা।

সভায় সিদ্ধান্ত হয়, প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মুহাম্মদ নুরুন্নবী।

এছাড়া নগরের আওতাধীন অন্যান্য আঞ্চলিক ঈদগাঁগুলোতে স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নামাজের সময়সূচি নির্ধারণ করা হবে।

সভায় গত ঈদুল ফিতরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যদের সম্মতিতে তা অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

সাভারে টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতি বছরের মতো এবারও আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের জামাত আয়োজন করা হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সভায় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহম্মেদ, শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান, মোর্শেদুল আলম কাদেরীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

ঈদের প্রধান জামাতমাহবুব উদ্দিন আহম্মেদ

শেয়ার করুন: