শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে এনসিপির জেলা সমন্বয় কমিটি ঘোষণা

সিপন আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে এনসিপির জেলা সমন্বয় কমিটি ঘোষণা
মানিকগঞ্জে এনসিপির জেলা সমন্বয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (১৩ জুন) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমানকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। পাশাপাশি নয়জনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুগ্ম সমন্বয়কারীরা হলেন—অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুর রশিদ পিন্টু, মাসুম খান, শফিকুল ইসলাম, প্রফেসর নওয়াব আলি ও অ্যাডভোকেট আব্দুল জলিল খান।

কমিটির সদস্যরা হলেন—যোবায়ের আহমেদ, নজরুল ইসলাম, বাবুল হোসেন মোল্লা, ইদ্রিস মিয়া, হাবিবুর রহমান বিশ্বাস, মহিদুর রহমান, বাহাদুর খান, রইস উদ্দিন, মানসুর আহমেদ, শাহিনুর রহমান, মিজানুর রহমান, আসাদুজ্জামান, হোসেন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসমিন সুলতানা, তাসলিমা চৌধুরী ও ইয়াসমিন বেগম।

কমিটির একজন যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মাহফুজ জানান, “নিবন্ধনের লক্ষ্যে সারাদেশে ২০টি জেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিকগঞ্জ তারই অংশ। বর্তমানে জেলা কার্যালয় স্থাপন ও উপজেলার কমিটি গঠনের কাজ চলছে।”

তিনি আরও বলেন, “আমরা পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে দুর্নীতি ও পেশীশক্তির রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে চাই। সাধারণ মানুষের মাঝেও আমাদের প্রতি ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।”

ভোরের আকাশ।।হ,র

শেয়ার করুন: