শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে আত্মসমর্পণ করেছেন এক যুবক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে খুনের এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুনতাসীর ফাহিম (২২)। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ায় পড়াশোনা করতেন মুনতাসীর ফাহিম। চার মাস আগে দেশে আসেন। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল।

আর থানায় আত্মসমর্পণকারীর নাম অহিদুল ইসলাম অনিক। তিনি ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মুনতাসীর ফাহিম ও অহিদুল ইসলাম অনিক বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারালো ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় অনিক। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় আসে। সেখানে গিয়ে ডিউটি অফিসারকে জানায়, সে তার বন্ধুকে হত্যা করেছে। এসময় তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ফাহিম পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকত। ফাহিমকে অনিক ডেকে নিয়ে যেত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করছি।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করে অনিক রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন। ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবুও হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অহিদুল ইসলাম অনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/মো.আ.

হত্যাকান্ডময়মনসিংহ

শেয়ার করুন: