পাথরঘাটায় হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি হরিণের মাংস ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্টেশন পাথরঘাটা হরিণঘাটা সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সেখানে লুকিয়ে রাখা অবস্থায় হরিণের মাংস ও চামড়া উদ্ধার করা হয়। জব্দকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম, বিএন জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করে যাবে।
ভোরের আকাশ/এসএইচ