শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

"দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে এ উপলক্ষে পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন এবং সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

র‍্যালিতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা। র‍্যালি শেষে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোক্তাগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।

‎আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: