শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুরে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘জয় বাবা লোকনাথ’ মন্ত্রে মুখরিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাযোগী, ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলার বিভিন্ন লোকনাথ মন্দিরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এদিবস উদযাপন করা হয়।

এ দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির কল্যালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীরা মন্দিরে সমবেত হয়ে বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরও পড়ুন

ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ

পৌরশহরের মোক্তারপাড়া এলাকার শান্ত দে এর বাড়িতেও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভক্ত ও অনুরাগীরা অংশ নিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করেন। এ সময় পুরো এলাকায় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের জীবনাদর্শ ও বাণী মানুষকে আত্মশুদ্ধি, মানবসেবা, সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার অনুপ্রেরণা জোগায়। তাঁর আবির্ভাব দিবস তাই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবকল্যাণ ও আত্মিক শান্তির প্রত্যাশায় ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: