আনসারের দায়িত্বশীলতায় নীলফামারী সদর হাসপাতালে হারানো শিশু উদ্ধার

নীলফামারী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটক এলাকায় সোমবার(৩১ আগস্ট) দুপুরে কান্নারত অবস্থায় একা ঘোরাফেরা করছিল ছয় বছর বয়সী শিশু মোঃ ফুরকান আলী। ডিউটিরত আনসার সদস্য শ্রী মিলন চন্দ্র রায় শিশুটিকে দেখতে পেয়ে এগিয়ে যান এবং বিষয়টি পিসি মোঃ আমিনুর ইসলামকে অবগত করেন।
এরপর আনসার সদস্যরা হাসপাতাল চত্বরে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন এবং আনুমানিক সোয়া দুইটার দিকে শিশুটির ফুফুসহ অন্যান্য স্বজনের সন্ধান পান। পরিচয় ও সম্পর্ক নিশ্চিত হওয়ার পর শিশুটিকে নিরাপদে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আনসার সদস্যদের এমন দায়িত্বশীলতা ও মানবিক সহযোগিতার ফলে হারিয়ে যাওয়া শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। শিশুটির পরিবার আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
দেশের সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তার পাশাপাশি আনসার বাহিনীর এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকা সাধারণ মানুষের মনে গভীর আস্থার জায়গা তৈরি করেছে।
ভোরের আকাশ/ এনউব