শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

পাহাড় আর সবুজ প্রকৃতির শহর খাগড়াছড়ি এবার যেন রঙিন হয়ে উঠেছে জ্ঞানের আলোয়। শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা, যার প্রতিপাদ্য: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”।

বুধবার দুপুরে জেলা শহরের অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। জ্ঞানচর্চার উৎসব উদ্বোধনী অনুষ্ঠানটিই যেন ছিল একটি প্রাণবন্ত জ্ঞান-উৎসব।  এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি তুলে ধরে।

বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশে বিজ্ঞান এক অনন্য মাত্রা যোগ করেছে ছোট ক্ষুদে বিজ্ঞানীরা ছোট ছোট বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে তাদের সৃজনশীল মেধাবিকাশ ও সুপ্ত প্রতিভায় বিকাল ঘটছে। তাদের এই ধারাবাহিকা ধরে রাখতে পারলে আগামীতে দেশ ও জাতি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন অতিথিরা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোমানা আক্তার, এনএসআই যুগ্ন পরিচালক নাছির মুহাম্মদ গাজী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রযুক্তিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: