শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ভোলায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ভোলা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শহীদ নুর আলম ও শহীদ রহিমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির এক নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ শফিকুর রহমান কিরণ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ টুমেন।

এ ছাড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক রুবেলসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বহুবিবাহ ব্যক্তিগত খেয়াল-খুশি পূরণের মাধ্যম নয় : শায়খ আহমাদুল্লাহ

দোয়া ও মিলাদ মাহফিল শেষে জুলাই-আগস্ট আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।

ভোরের আকাশ/এনএ

 

জেলা ছাত্রদলমাহফিল

শেয়ার করুন: