শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ৫ ছিনতাইকারী গ্রেফতার

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ৫ ছিনতাইকারী গ্রেফতার
সাভারে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ৫ ছিনতাইকারী গ্রেফতার

সাভারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত একটানা অভিযান চালিয়ে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। যৌথ বাহিনী জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত বিভিন্ন স্থানে ছিনতাই চালিয়ে আসছিল। মহাসড়কে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।

যৌথ বাহিনীর তথ্যমতে, গ্রেফতার হওয়া সোহেল একজন হত্যা মামলার আসামি। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার চাকু ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

এই অভিযানে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। তার সঙ্গে মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম ও সাভার ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান শেষে আটককৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, কুখ্যাত এই ছিনতাইকারী চক্রের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: