শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশু ইয়াফির চিকিৎসায় রাষ্ট্রপতির অনুদানের চেক হস্তান্তর

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশু ইয়াফির চিকিৎসায় রাষ্ট্রপতির অনুদানের চেক হস্তান্তর
শিশু ইয়াফির চিকিৎসায় রাষ্ট্রপতির অনুদানের চেক হস্তান্তর

ক্যান্সারে আক্রান্ত পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বালুদিয়ার গ্রামের শিশু ইয়াফির চিকিৎসায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সংবাদ মাধ্যমে খবর প্রচারের পর রাষ্ট্রপতি ক্যান্সারে আক্রান্ত পাবনার চাটমোহর উপজেলার শিশু ইয়াফি এর চিকিৎসার জন্য এক লাখ টাকার অনুদান দেন।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এক লাখ টাকার চেক পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবারের পক্ষে শিশু ইয়াফির মা শিফা খাতুন চেকটি গ্রহন করেন। এ সময় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, যমুনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি কলিট তালুকদার ও দৈনিক যুগান্তর পত্রিকার চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদার উপস্থিত ছিলেন।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের ময়ান আলী ও শিফা খাতুন দম্পত্তির সন্তান ইয়াফি। এক ছেলে ও এক মেয়ের মধ্য ছোট সন্তান ইয়াফি।

চলতি বছরের শুরুর দিকে হঠাৎ অসুস্থ হলে বিভিন্ন পরিক্ষা শেষে ইয়াফি এর ব্রেন টিউমার ধরা পরে। ক্ষুদ্র ব্যবসায়ী পিতা ময়ান আলী ধার দেনা করে ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে তিন দফা ব্রেন টিউমার অপারেশন করান।

ব্রেন টিউমার অপারেশনের কয়েক দিন পর তার মাথায় ক্যান্সার ধরা পরে। বর্তমানে শিশু ইয়াফি এর চিকিৎসার জন্য ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগার করা সম্ভব না। গত ২৫ জুন শিশু ইয়াফি কে নিয়ে সংবাদ প্রচার করা হলে সংবাদটি রাষ্ট্রপতির নজরে আসে। তিনি তাৎক্ষণিক তার ঐচ্ছিক তহবিল থেকে এক লাখ টাকার অনুদান দেন।

অনুদানের চেক গ্রহনকালে শিশু ইয়াফি এর মা শিফা খাতুন রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

ভোরের আকাশ/আজাসা

চিকিৎসাচেক হস্তান্তর

শেয়ার করুন: