শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর শ্রী কৃষ্ণের আবির্ভাব হিসেবে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) এ উপলক্ষে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

এদিন সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।  

টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রণ্টের সভাপতি অমল ব্যানার্জি সহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে পুজাচ্চর্না, পরমেশ্বর শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান উদযাপন করা হয়। এছাড়া শহরের ছোট কালীবাড়ি, বটতলা এবং জেলার ইসকনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

ভোরের আকাশ/জাআ

সনাতন ধর্মাবলম্বীটাঙ্গাইল

শেয়ার করুন: