শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের মাঠে থাকবে পৌনে ৪ হাজার সদস্য

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ২ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর প্রায় পৌনে ৪ হাজার সদস্য মোতায়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। 

ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন, সব ক্ষেত্রেই রিটার্নিং কর্মকর্তাদের অধীনে কাজ করবে এসব বাহিনী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্যের নির্বাচনী দায়িত্বে থাকার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ৬২০ জন সদস্য। এ ছাড়া বিজিবির ৪৩০ জন, পুলিশের ২ হাজার ৩৮৯ জন, র‍্যাবের ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মোতায়েন থাকবেন। এর বাইরেও গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা, এবং নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি মাঠে থাকবেন।

ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, জেলায় মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে ৮০৫ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ১৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০ হাজার ৩৬৪ জন পোলিং অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। 

এদিকে নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯২টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ৪৮২টি ঝুঁকিপূর্ণ এবং ২৩১টি ভোটকেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।

ভোরের আকাশ/ র.ই

 


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনআশরাফুল ইসলাম সুমন

শেয়ার করুন: