শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী-৪

ধানের শীষের প্রচারণায় মোশাররফ হোসেনের সহধর্মিণী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত বিএনপি’র নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে  ১২টি ইউনিয়ন ও ২’ টি পৌর সভা, রাঙ্গাবালী ৫টি ইউনিয়নসহ পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন বিএনপি’র নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন সহধর্মিণী শাহিন আক্তার ।

কাক ডাকা সকাল থেকেই গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লায় বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি সাধারণ ভোটারের দুঃখ-দুদর্শার কথা শুনেন এবং তার স্বামীর ধানের শীষের প্রার্থী বিএনপি’র নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন নির্বাচিত হওয়ার পর সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

শাহিনা পারভিন তার বক্তৃতায় সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার ইচ্ছে ছিল ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নিজ চোখে দেখার। আল্লাহর রহমতে আমি আপনার কাছে এসেছি। আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। এ জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 

তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে দাবী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে প্রতিকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার স্বামীর জন্য আপনাদের কাছে 'দোয়া ও ধানের শীষে' ভোট চাইতে এসেছি। নিশ্চয়ই তিনি নির্বাচিত হলে ভালো কিছু করবেন। দেশের সার্বিক উন্নয়নের জন্য এবিএম মোশাররফ হোসেন কে ভোট দিন, ইনশাআল্লাহ আপনাদের সকল ওয়াদা পূরণ হবে। 

বিএনপি ক্ষমতায় গেলে  প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারী সদস্যকে এই কার্ডটি দেওয়া হবে। বিএনপির কৃষি খাতভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, জমি চাষ করতে হলে সার, বীজ ও কীটনাশক লাগে। কিন্তু অনেক কৃষকের এসব কেনার সক্ষমতা নেই। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পায় এবং কৃষি উৎপাদনে সব ধরনের সহযোগিতা পায়-সে লক্ষ্যেই কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছে বিএনপি। 

এখানে রয়েছে দেশের তৃতীয় বৃহত্তর সমুদ্র বন্দর পায়রা, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাঁটি, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এবং আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ফলে এ আসনটি শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী ও সাহসী নেতা হিসেবে রাজনীতিতে তার সুনাম রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বরাবরই সক্রিয় এবিএম মোশাররফ হোসেন। 

উপজেলা বিএনপিতে যোগদানের পর থেকে তিনি এলাকায় বিএনপির রাজনীতিকে সুসংহত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন। নিজের জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিএনপিকেও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বিএনপির এই নেতা। 

ভোরের আকাশ/ র.ই

ধানের শীষএবিএম মোশাররফ হোসেন

শেয়ার করুন: