শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনী সীমান্তে ৫১ লাখ টাকার ভারতীয় মাদক-ঔষধ জব্দ

দাগনভূইয়া (ফেনী) প্র্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেনী সীমান্তে ৫১ লাখ টাকার ভারতীয় মাদক-ঔষধ জব্দ
ফেনী সীমান্তে ৫১ লাখ টাকার ভারতীয় মাদক-ঔষধ জব্দ

ফেনী জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

শুক্রবার (২৭ জুন) ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল দল এ অভিযান পরিচালনা করে।  বিজিবির দাবি, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।  জব্দকৃত ভারতীয় মাদক, ঔষধ ও অন্যান্য সামগ্রী স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি আগামীতেও বজায় থাকবে।

ভোরের আকাশ/জাআ

জব্দফেনী সীমান্তভারতীয় মাদক

শেয়ার করুন: