নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে কৃষক-কৃষাণীর অংশগ্রহণ

নড়াইলে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।কৃষি উন্নয়ন বিষয়ক এ অনুষ্ঠানটি চলে দুপুর পর্যন্ত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো: মোসাদ্দেক হোসেন। স্বাগত বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রোকনুজ্জামান।এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু উপস্থিত ছিলেন।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি,পরিবেশ বান্ধব চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক-কৃষানীসহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা ও অংশগ্রহণকারীরা কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন।
ভোরের আকাশ/এনউব