শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে বিধাবকে ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জয়পুরহাটে বিধবাকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ। জেলার কালাই উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীকে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ এক দুর্বৃত্ত ওই নারীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বিধবার নাম শাহানা বেগম। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী শাহানা বেগম বলেন, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেরে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তারা ঘরে ঢুকে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দামি আসবাবপত্র লুট করে পালিয়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিধবা ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দাবি করেছেন, তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে। চিকিৎসা শেষে তিনি থানায় মামলা করবেন বলেও আমাদের জানিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

 

জয়পুরহাট

শেয়ার করুন: