শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে গরু চোর সন্দেহে দুজনকে গণপিটুনি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরু চোর সন্দেহে ২ জনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা  পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত অবস্থায় তাদের উদ্ধার করে।

ঘটনাটি ঘটে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭ টার দিকে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া ব্র্যাক অফিস সংলগ্ন আড়াইহাজার–মদনপুর সড়কে। পুলিশ জানায়, আটক দুজন হলেন সোহেল (২৮) ও সুমন (৫০)। সোহেল নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইক্কাপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। সুমন একই জেলার মাধবদী থানার কান্দাপাড়া এলাকার আলীর ছেলে। স্থানীয়দের দাবি, একটি পিকআপ ভ্যানে করে দুটি ষাঁড় গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে জনসাধারণ তাদের আটক করে মারধর করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহত দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যান ও দুটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল থানার হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকের খবর পাওয়া যায়নি। 

ভোরের আকাশ/র.ই

আলী হোসেনআড়াইহাজারগণপিটুনি

শেয়ার করুন: