শিরোনাম
২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

মাদকাসক্ত ছেলের হুমকিতে ঘরছাড়া মা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছেলের ভয়ে ঘরবাড়ি ছেড়ে নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ৪৭ বছর বয়সী মা নাসিমা বেওয়া। নিরাপত্তা চেয়ে থানা ও উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এখনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

নাসিমা বেওয়া ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের দফাদারপাড়ার মৃত হবিবর রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর বড় ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) ও ছোট ছেলে লিমনকে (১৮) নিয়ে একই বাড়িতে বসবাস করতেন তিনি। তবে বড় ছেলে রাজু মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অশান্তি শুরু হয়। তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক বছর আগে স্ত্রী সন্তান ও স্বামীকে রেখে ঢাকায় চলে যান। এরপর মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন চালানো এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে শুরু করেন রাজু।

এ অবস্থায় গত ২ জুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজুকে এক হাজার টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন। ছেলের কারাগারে যাওয়ার পর ভয়ে ছোট ছেলে লিমনও ঢাকায় চলে যান।

পাঁচ মাসের কারাভোগ শেষে গত রোববার (১ নভেম্বর) মুক্তি পেয়েই মাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন রাজু। এতে আতঙ্কিত হয়ে নাসিমা বেওয়া ওই দিনই নাতি মিনহাজকে নিয়ে নিজের বাবার বাড়ি পাইকেরছড়ায় আশ্রয় নেন। এদিকে রাজু বাড়িতে ফিরে ঘরবাড়ি ভাঙচুর করেন এবং মাকে খুঁজতে থাকেন বলে অভিযোগ উঠেছে।

নিরাপত্তা চেয়ে রোববার রাতে ভূরুঙ্গামারী থানায় গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয় পুলিশ। পরে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে নিরাপত্তার আবেদন জানান তিনি।

নাসিমা বেওয়া বলেন, ‘আমি বাড়িঘর ছেড়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলেছে। তাঁর কাছে আসার পর আবার থানায় যেতে বলেছেন। রাজু আমাকে সামনে পেলে মেরে ফেলবে। আমি আমার প্রাণ বাঁচাতে চাই।’

সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে রোববার রাতে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু রাজু কারও কথা শুনতে চাননি। মাকে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি ঘরের তালা ও বেড়া ভাঙচুর করেছেন। মাঝেমধ্যে আত্মহত্যার হুমকিও দেন তিনি। ছেলের ভয়ে মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

আরও পড়ুন

চাঁদপুরে ৪ বোগদাদ পরিবহনে অভিযানে ৭ হাইড্রোলিক হর্ন জব্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, ওই নারী তাঁর কাছে এসেছিলেন। তাঁকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, নাসিমা বেওয়া থানায় এসেছিলেন কি না, তা তিনি জানেন না। কারণ, ওই সময় তিনি আদালতে ছিলেন। তিনি থানায় এলে অভিযোগের ভিত্তিতে জিডি নেওয়া হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: