শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটতুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকরোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তামোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটতুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠকরোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

সালথায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সালথা সদর বাজারের চৌধুরী মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাচ্‌-বাংলা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব এনায়েত হোসেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন, রাসেল শেখ ও হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া যুবদলের সদস্য মাসুদ পারভেজ, ইয়াছিন মোল্লা, রাজিব হোসেন ও রিপন মাতুব্বর উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র সহসভাপতি রাকিব, অর্থ সম্পাদক আকরাম হোসেন এবং সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ মাতুব্বরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বরও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সিপিআর প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়া হবে সর্বস্তরে : ডিসি চাঁদপুর

সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে কোনো ধরনের অপতৎপরতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা রাজপথে সক্রিয় রয়েছেন।

সমাবেশ থেকে আগামী বুধবার উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সালথার প্রতিটি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেওয়া হয়। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলেও জানান তাঁরা।

ভোরের আকাশ/ইউএম
 

ফরিদপুর

শেয়ার করুন: