শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

গৃহবধূর খাটের নীচ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উদ্ধার, ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গৃহবধূর খাটের নীচ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উদ্ধার, ভিডিও ভাইরাল
গৃহবধূর খাটের নীচ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উদ্ধার, ভিডিও ভাইরাল

মাদারীপুরের ডাসারে জহিরুল ইসলাম নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন তার স্বামী। এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। জহিরুল ইসলাম (২৯) ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে ওই ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এর একটি ভিডিওতে দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সম্প্রতি এক গৃহবধুর সাথে তার নিজ বসতঘরে প্রেম বিনিময় করতে যান। এসময় ওই গৃহবধুর স্বামী বাড়িতে আসলে ছাত্রলীগ নেতা জহিরুল একটি খাটের নিচে লুকিয়ে থাকতে দেখা যায়। পরে খাটের নিচ থেকে ওই গৃহবধুর স্বামী  ছাত্রলীগ নেতা জহিরুলকে বের করেন এবং পরকীয়ার ঘটনাটি  ওই গৃহবধুর স্বামী ভিডিও করেন। পরে ওই ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

গৃহবধূর স্বামী জানান, ছাত্রলীগ নেতাকে আমার ঘরে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ধরে ফেলা হয়েছে।

এলাকাবাসী জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকে খাটের নিচ থেকে বের করছেন এক ব্যক্তি। নিষিদ্ধ হওয়ার পরও ওদের অপকর্ম কমেনি।

এ ব্যাপারে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম বলেন, আমি এক প্রতিবন্ধী স্কুলে চাকুরী করতাম আমার কলিগ বন্ধুর  ইনভাইটেশনে  ওই গৃহবধুর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে হ্যারেজমেন্টের স্বীকার হয়েছিলাম। তবে ওই গৃহবধূর খাটের নিচে লুকিয়ে থাকার কোন সদুত্তর দিতে পারে নি ওই ছাত্রলীগ নেতা।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ভুক্তভোগী কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: