শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে লাইসেন্সবিহীন ফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে  মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২২ ডিসেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের আমিন ফিড কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই কারখানা লাইনেন্স (অনুমোদন) না নেওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া আমিন ফিড কারখানা দীর্ঘদিন যাবত অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করে আসছে। কারখানাটি মাছের খাদ্য উৎপাদনে সরকারি নির্ধারিত মান ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করে বিভিন্ন খামারে সরবরাহ করছিল। বিভিন্ন অনিয়মের কারণে ওই কারখানায় অভিযান পরিরচালনা করে কারখানা মালিককে জরিমানা ও আদায় এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখারা নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অনুমোদনহীন কারখানায় মানহীন উপকরণ দিয়ে তৈরি মৎস্য খাদ্য মাছের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি সেই মাছ গ্রহণ করলে মানুষের শরীরেও দীর্ঘ মেয়াদী প্রভাব পড়তে পারে।

স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ কারখানার বর্জ্য ও কাঁচামালের দুর্গন্ধের বিষয়ে অভিযোগ জানিয়ে আসছেন। কিন্তু কারখানা কর্তপক্ষ এ বিষয়ে কোন গুরুত্ব দেয়নি। তাদের দাবী জনবহুল আবাসিক এলাকায় পরিবেশ দূষণকারী কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়া প্রয়োজন। প্রশাসনের এ ধরনের অভিযানকে তারা সাধুবাদ জানিয়ে নিয়মিত তদারকি করার আহ্বান জানান।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুর

শেয়ার করুন: