শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত লোকজন অন্তর্ভুক্ত হওয়ার দাবি করেছেন স্থানীয় বিএনপি'র একটি অংশ।

কমিটি থেকে আ.লীগ সমর্থিত লোকজন বাদ দিয়ে নতুন কমিটি করার দাবিতে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার  দিকে মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কের বাইশকুড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার এর সভাপতিতে বক্তব্য, রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মাতুব্বর,  সাবেক যুবদল নেতা মোঃ আল-আমিন মোল্লা, টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল সদস্য নাজমুল আহসান নাসির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির রহমান প্রমুখ।

বক্তারা জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে এ কমিটি ত্যাগীদের সমন্বয়ে পুনর্গঠন না করলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে নালিশ দেয়ার ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শামীম মিয়া মৃধা বলেন, এটা সম্পূর্ণ জেলা কমিটির ইখতিয়ার। এখানে আমার কোন বক্তব্য নেই। আশা করছি জেলা কমিটি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।    

ভোরের আকাশ/তা.কা

আ.লীগপ্রতিবাদবিএনপি

শেয়ার করুন: