শিরোনাম
তারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র, প্রিন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে গেছে।

সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে কার্যালয়ের প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। পাশাপাশি পাশের ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সমাজসেবা কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে হচ্ছে না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: