শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ঘরে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক তরুণীকে (২০) ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে স্বামী-স্ত্রীসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

রোববার  ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে রুহিয়া থানায় এই এজাহার দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী গ্রামের মৃত নইমদ আলীর ছেলে মো. আক্তারুল ইসলাম (৩৮) এবং তাঁর স্ত্রী মোছাঃ মোস্তাকিমা বেগম (৩৪)।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাড়ি এবং আসামিদের বাড়ি পাশাপাশি। ১ নম্বর আসামি আক্তারুল ইসলাম দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং এতে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের হুমকি দিতেন। 

গত ৭ জুলাই সন্ধ্যায় রাজাগাঁও ইউনিয়ন পরিষদে ভোটার আইডি কার্ডের আবেদনের বিষয়ে কথা বলার বাহানায় ২ নম্বর আসামি মোস্তাকিমা বেগম ওই তরুণীকে নিজের বাড়িতে ডেকে নেন। তরুনীটি তাদের শয়নকক্ষের মেঝেতে বসলে পূর্বপরিকল্পিতভাবে মোস্তাকিমা বেগম ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করে দিয়ে বাইরে চলে যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘরের আলো নেভানোর পরপরই আগে থেকে ওঁৎ পেতে থাকা আক্তারুল ইসলাম ঘরে প্রবেশ করে তরুণীর মুখ চেপে ধরেন এবং মেঝেতে ফেলে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তরুনীটি তাঁর সর্বশক্তি দিয়ে আক্তারুল ইসলামের হাত থেকে মুখ সরিয়ে চিৎকার শুরু করেন। 

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ৫ জনের মৃত্যু

তাঁর চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলে আসামি আক্তারুল ইসলাম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে লোকলজ্জা ও পারিবারিক আলোচনার কারণে থানায় এসে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী জানান।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ভোরের আকাশ/র.ই


 

মো. আক্তারুল ইসলাম

শেয়ার করুন: