শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

খুলনায় র‌্যালি ও আলোচনা সভাসহ নানান কমর্সূচীর মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ।খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুণ বুকে জ্বালি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। 

সুনির্দিষ্ট এলাকা ও সেক্টরকে লক্ষ্য করে জরিপের মাধ্যমে শ্রমে নিয়োজিত শিশুদের তথ্য সংগ্রহ করতে হবে। সে অনুযায়ী ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষা, পুনর্বাসনসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যবস্থা ছাড়া শিশুশ্রম বন্ধ হবে না। শ্রমে নিযুক্ত শিশুদের পরিবারে প্রাপ্তবয়ষ্ক কেউ বেকার থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হলে শিশুশ্রমের হার কমবে। এছাড়াও শিশুশ্রমিক ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্কদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির চেষ্টা করতে হবে।

 উপযুক্ত ও কার্যকর প্রশিক্ষণ নিলে পরিবারগুলোর পুনর্বাসনের প্রক্রিয়া সহজতর হবে বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাপী প্রতিবছর ১২জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে কেবল এবছর ১২ জুনের পরিবর্তে ১৯জুন দিবসটি পালন করা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮.৭ নম্বর সূচক অনুযায়ী শিশুশ্রম নিরসনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ঘোষিত ৪৩টি ঝুঁকিপূর্ণখাতে শিশুদের নিয়োগ করা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষেধ।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহর সভাপতিত্বে সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, শ্রম দপ্তরের সহকারী পরিচালক মাহবুব আলম, সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি-সহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা অংশ নেন। 

এরআগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদকি।ষণ করে। 

ভোরের আকাশ/আজাসা
 

শিশুশ্রম প্রতিরোধ দিবসখুলনা

শেয়ার করুন: