শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চালক নিহত

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

কক্সবাজারের পর্যটন নগরী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। 

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার আহমেদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী বাইলরছড়া এলাকার বাসিন্দা। তিনি মরহুম জাফর আহমেদের জ্যেষ্ঠ সন্তান।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলযোগে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন মোক্তার আহমেদ ও তার সঙ্গীরা। পথিমধ্যে রাজারছড়া এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক প্রতিবন্ধী যুবককে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোক্তার আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা এক আরোহী এবং ধাক্কায় আহত পথচারী যুবক গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে মোক্তার আহমেদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সদালাপী ও পরিচিত মুখ ছিলেন।

ভোরের আকাশ/ র.ই



 

সড়ক দুর্ঘটনায় নিহত ১মোক্তার আহমেদ

শেয়ার করুন: