শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে শিশুর লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে শিশুর লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে শিশুর লাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে নিখোঁজের ৭দিন পর মো. আব্দুল্লাহ নামে ৪ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আব্দুল্লাহ ওই গ্রামের মো. আতিকুর রহমান ও হালিমা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে বিকেল থেকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হন। তাঁর সন্ধান না পেয়ে পরদিন ২৪ মে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন আব্দুল্লাহর মা হালিমা খাতুন।

শুক্রবার (৩০ মে) বিকেলে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে স্থানীয়রা অর্ধগলিত লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়, এটি নিখোঁজ শিশু আব্দুল্লাহর লাশ। রাতেই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, 'প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।'

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: