শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনা মহানগর যুবলীগের সদস্য ও ২৬ নং ওয়ার্ডের সভাপতি শওকত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাকে ঢাকার পল্টন এলাক থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, খুলনা শেখ বাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিত ছিল শওকত হোসেন। আওয়ামী সরকার পতনের পর শওকত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমিদস্যু সহ মোট ৫টি মামলা রয়েছে।

খুলনা যুবলীগের এ নেতাকে আমরা দীর্ঘদিন যাবত খুঁজছিলাম। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে পল্টন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। শুক্রবার তাকে ওই ৫টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

ভোরের আকাশ/এনএস

যুবলীগ নেতাগ্রেপ্তার

শেয়ার করুন: