শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এ কে এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সুলতানা বেগম (৪২)। তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নীলফামারী-ডোমার সড়কের ধরণীগঞ্জ এলাকার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে ডোমারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক জাহাঙ্গীর বসুনিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। তবে বাসের অন্য কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, নিহত জাহাঙ্গীর বসুনিয়া ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

পার্বতীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন জনের মৃত্যু

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/ র.ই


 

ট্রাক খাদে, নিহতমো. হাবিবুল্লাহ

শেয়ার করুন: